জাতীয়

শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী পুজামণ্ডপে হামলাকারীদের বিচারের দাবিতে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহবাগ থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এতে শাহবাগ থেকে পল্টন, সায়েন্সল্যাবমুখী সড়কে যান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

এর আগে বেলা সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা টিএসসি হয়ে শাহবাগ মোড়ে মিছিল নিয়ে এসে জড়ো হন। পরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা এসে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা চারঘণ্টা অবরুদ্ধ থাকে শাহবাগ মোড়।

এতে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ কর্মসূচি থেকে হামলাকারীদের বিচার, সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনসহ সর্বমোট সাত দাবি উত্থাপন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে, অবরোধ তুলে দিয়ে বেলা আড়াইটার দিকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সমাবেশে জগন্নাথ হল সংসদের সদ্য সাবেক সাহিত্য সম্পাদক জয়জিৎ দত্ত বলেন, আমরা আগামীকাল বিকেল তিনটা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে যদি প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে এবং আবারও যদি কোথাও এই ধরনের হামলা হয়, তবে আমরা পুনরায় আন্দোলনে নামবো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা