জাতীয়

বিএনপি নারী-শিশু কাউকে রেহাই দেয়নি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত ২০০১ সালের নির্বাচনের পর যে অগ্নিসন্ত্রাস করেছে সেখানে নারী শিশু কাউকে রেহাই দেয়নি। ১৯ বার আর্মিতে ক্যু হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। শেখ রাসেল দিবসে সারাদেশে শিশুদের ৪ হাজার ল্যাপটপ পৌঁছে দিয়েছে আইসিটি মন্ত্রণালয়। একই সাথে ৫টি ক্যাটাগরিতে ৯ জনকে পদক দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো পালিত হচ্ছে শেখ রাসেল দিবস।

নোবেল লরিয়েট ফিলোসফার রাসেলের নাম অনুযাযী শেখ রাসেল এর নামকরণ করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শেখ রাসেল শিশুকালেই ছিল মানবিক গুণসম্পন্ন এক শিশু। বাবা মাসহ সকলকে হত্যার পর সবার লাশের উপর দিয়ে খুনিরা শিশু রাসেলকে কেন হত্যা করলো?

শেখ রাসেল দিবস পালনের মধ্যে দিয়ে আগামীর শিশুরা আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যত। আগামীতে যেন কোনো শিশুকে ঘাতকের গুলিতে প্রাণ দিতে না হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

রাউন্ড অব ৩২: ব্রাজিল–জাপান, আর্জেন্টিনা–কেপ ভার্দে মুখোমুখি

ফিফার নতুন ফরম্যাটের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে এবার শুরু হচ্ছে সবচেয়ে রোমাঞ্...

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের...

ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্ব...

বজ্রপাত: ১২ বছরে ৩,৮৬০ মৃত্যু, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

বাংলাদেশে বজ্রপাত এখন আর কেবল মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়—এটি ধীরে ধীরে এক...

মেসির বিশ্বরেকর্ডে শতভাগ জয় নিয়ে নকআউটে আর্জেন্টিনা

বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল আর্জেন্টিনা। জর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা