জাতীয়

জেলে পল্লীতে অগ্নিসংযোগ, আটক ৪২

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের জেলে পল্লী, বটতলা ও হাতীবান্ধা গ্রামে ঘর-বাড়িতে আগুন দেয়ার ঘটনায় ৪২ জনকে আটক করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এঘটনায় সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরোজ কুমার।

এছাড়া রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশের উপ-মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় একটি সরকারি সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট ৬৬ পরিবার আক্রান্ত হয়েছে। সাতটি টিনের বাড়ি, নয়টি ইটের তৈরি বাড়ি, চারটি মাটির ঘর, দুইটি দোকানসহ প্রায় ২৫ বাড়ি ও দোকান আগুনে পুড়েছে।

আগুন দেয়ার বিষয়ে রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান বলেন, 'ফেসবুক পোস্টকে কেন্দ্র করে করিমগঞ্জ গ্রামে উত্তেজনা তৈরি হওয়ার খবর পেয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সেখানে ছুটে যাই এবং পরিস্থিতি শান্ত করি।'

তিনি আরও বলেন, 'কিন্তু এই সময়ের মধ্যে দুর্বৃত্তরা পীরগঞ্জের কয়েকটি গ্রামের কিছু হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয়।'

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা