জাতীয়

বাংলাদেশ কোভিড ব্যবস্থাপনায় সাফল্য অর্জন করেছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোভিড-১৯ ব্যবস্থাপনায় ‘ব্যাপক সাফল্য’ অর্জন করেছে। আগামী দিনগুলোতে জাপান ঢাকাকে আরো সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘ডিসিএবি টক’ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। নাওকি বলেন, এটি বাংলাদেশ সরকার ও তার জনগণের একটি বড় ধরনের অর্জন এবং প্রয়াস।

জাপান এ পর্যন্ত বাংলাদেশকে ৩ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যকরভাবে টিকাগুলো ব্যবহৃত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন, জাপান আগামী নভেম্বর মাসে কোভ্যাক্স কাঠামোর আওতায় বাংলাদেশকে আরো কোভিড-১৯ ভ্যাকসিন পাঠাবে।

রাষ্ট্রদূত আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহনকারী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার জন্য জাপান মিয়ানমারের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে। রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর আরো চাপ বাড়াতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশে জাপানের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) প্রবাহ আরো বৃদ্ধি পাবে।

রাষ্ট্রদূত নাওকি বলেন, জাপান সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। টোকিও আগামী নভেম্বর মাসে বাংলাদেশ কোস্ট কার্ডকে কয়েকটি টহল নৌযান প্রদান করবে। টোকিও ঢাকার সাথে আরো বাস্তবসম্মত সহযোগিতা গড়ে তোলার প্রয়াস জোরদার করবে। জাপান বাংলাদেশে বড় ধরনের অবকাঠামো উন্নয়নে অবদান রেখে যাচ্ছে যা পাঁচ বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন ঘটাবে।

ডিসিএবি সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।- বাসস

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ 

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময়...

ছাত্রদলের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের...

কলকাতা হোটেল আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে প...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা