নির্বাসিত লেখক তসলিমা নাসরিন
জাতীয়

তসলিমাসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তসলিমা নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ উঠে, উইমেন চ্যাপ্টার- এ প্রকাশিত একটি কলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

এর আগে ৩ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক নাজমুল নিশাত এই অভিযোগপত্র দাখিল করেন।

অপর দুই আসামি হলেন, উইমেন চ্যাপ্টার ওয়েবসাইটের সম্পাদক সুপ্রীতি ধর লিপা, ভারপ্রাপ্ত সম্পাদক সুচিষ্মিতা সিমন্তিম।

মামলার তিন আসামি তাসলিমা তাসরিনসহ তিনজন বিদেশে থাকায় তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যেমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১৯ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মাসিক পত্রিকা আল বাইয়েনাত সম্পাদক মুহম্মদ মাহবুব আলম বাদী হয়ে তসলিমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, উইমেন চ্যাপ্টার নামক ওয়েবসাইটের মাধ্যমে সুপ্রীতি ধর, সুচিষ্মিতা সিমন্তি ও লীনা হকরা প্রায়ই পবিত্র ইসলামের বিরুদ্ধে বিদ্বেষমূলক লেখা প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১৭ এপ্রিল বিকেলে তসলিমা নাসরিনের 'ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই' শীর্ষক একটি কলাম প্রকাশিত হয়। ওই কলামে লেখকের কিছু কথা মামলার বাদীর দ্বীনি অনুভূতিতে আঘাত লাগে বলে মামলায় উল্লেখ করা হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীর পাশে নোবিপ্রবি সাদাদল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভর্তি হতে এসে আর্থিক...

কুষ্টিয়া মেডিকেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা