জাতীয়

ডিএসসিতে ডেঙ্গু এখন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, গতকাল (মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর) আমাদের রোগীর সংখ্যা ২৫ এর নিচে রয়েছে। গত পাঁচ দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতি দিন ২০ জনের ঘরে রোগী পেয়েছি। সুতরাং, দক্ষিণ সিটিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পুরান ঢাকার আহসান মঞ্জিল ও রূপলাল হাউস সংলগ্ন রাস্তা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

তাপস বলেন, আপনারা লক্ষ্য করেছেন, আহসান মঞ্জিল একটি ঐতিহ্যবাহী স্থাপনা। তার সামনের জায়গা কিভাবে দখল অবস্থায় রয়েছে। বিআইডব্লিউটিএ বিভিন্ন জেটি ও ঘাট বানিয়ে সেখানে একটি অস্বস্থিকর পরিবেশ সৃষ্টি করেছে। নদী থেকে স্থাপনার সৌন্দর্য্য দেখার সুযোগ আর নেই। আমরা এরইমাঝে জেলা প্রশাসন ও গণপূর্তকে চিঠি দিয়েছি— রূপলাল হাউজসহ ঐতিহ্যবাহী স্থাপনা আমাদের কাছে হস্তান্তরের জন্য।

তিনি আরও বলেন, আপনারা লক্ষ্য করেছেন, এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। ঘাট দখল করা হয়েছে। যে সিঁড়ির পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেটিও রূপলাল হাউজের অংশ ছিল। কিন্তু এখন দখল অবস্থায় আছে। সবমিলিয়ে ঐতিহ্য উপভোগ এবং সংরক্ষণ করার কোনও সুযোগ দেখছি না। তারপরও আমরা চেষ্টা করবো, যাতে করে আমরা এই ঐতিহ্যকে পুনরুদ্ধার ও সংরক্ষণ করতে পারি এবং দেশবাসী ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি।

তাপস বলেন, অবশ্যই, আপনারা লক্ষ্য করেছেন, এরই মাঝে আমরা লালকুঠি সংরক্ষণের কাজ আরম্ভ করেছি। লালকুঠির সামনে তারা (বিআইডব্লিউটিএ) যে লঞ্চঘাট করেছে, তা এই রূপলাল হাউজ পর্যন্ত বিস্তৃত। আমরা তাদের কাছে চিঠি দিয়েছি, কয়েকদফা তাদের সঙ্গে বসেছি। আমরা অচিরেই এগুলো অপসারণের কাজ হাতে নেবো। রূপলাল হাউজের জমিগুলো কিছু গণপূর্তের কাছে রয়েছে, কিছু জেলা প্রশাসনের কাছে রয়েছে। আমরা চিঠি দিয়েছি, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে এগুলো হস্থান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবো।

এর আগে ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ তাপস মৎস্য ভবন মোড়ে পথচারী পারাপার সেতু (ফুট ওভার ব্রিজ), ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস), ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‘জাতীয় মৎস সপ্তাহ-২০২১’ উপলক্ষে ধানমন্ডি হ্রদে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা