জাতীয়

প্রশংসা করে বিপাকে ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের একটি বেঞ্চের প্রশংসা করে বিপাকে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির বিষয়ে দায়ের করা এক রিট মামলা শুনানিতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। বেঞ্চের বক্তব্য হচ্ছে, এই শুনানির কারণে তাদের প্রতি বিরুপ মন্তব্য আসতে পারে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ওই রিটের শুনানিতে অপারগতা প্রকাশ করেন। তবে ড. জাফরুল্লাহ চাইলে হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে রিটটি শুনানির জন্য দাখিল করতে পারবেন।

আদালতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম।

রিটের সূত্রে জানা যায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি ছিল। ২০২১ সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়, সেখানে ৫০ জন শিক্ষার্থীর বেশি ভর্তি করা যাবে না। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়। তখন মাত্র ১০ জন বাড়ানো হয়। ১১০ জনের জায়গায় ৬০ জন ভর্তির অনুমতি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ডা. জাফরুল্লাহ। মঙ্গলবার ওই রিট আবেদনটি বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃতৃবাধীন হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হলে তা শুনানি না করে ফেরত দেওয়া হয়।

এ প্রসঙ্গে পুরনো একটি ঘটনার সুত্র ধরে হাইকোর্ট বলেন, যেহেতু জাফরুল্লাহ চৌধুরী সাহেব আমাদের বেঞ্চের প্রশংসা করেছেন, তাই এ রিট মামলা অন্য বেঞ্চে হওয়াই ভালো। যদি আমাদের বেঞ্চ থেকে একটি অর্ডার হয়, তাহলে অন্য কেউ বিরূপ মন্তব্য করতে পারেন। তাই আপনারা (রিটকারী পক্ষ) রিটটি অন্য বেঞ্চে শুনানি করুন।

গত ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সমালোচনা করার পাশাপাশি হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের প্রশংসা করেন।

ডা. জাফরুল্লাহ বলেছিলেন, ‘আমাদের যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আছে, তার মধ্যে সবচেয়ে গুণী ও সজ্জন বিচারপতি হলেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম। সবচেয়ে খারাপ হচ্ছেন এ বি এম খায়রুল হক।’ এরই ধারাবাহিকতায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তার রিটের শুনানিতে অপারগতা প্রকাশ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা