জাতীয়

বিএনপির প্রলাপ মিথ্যা

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগে দেশের কোনো মানুষকে একবেলাও না খেয়ে থাকতে হয়নি। বিএনপির প্রলাপ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দেশে এমনভাবে খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে যা আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অতিমারি করোনা মোকাবিলা ছিল অনেক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সফল আওয়ামী লীগ সরকার। বিশ্বের যেকোনো দেশের তুলনায় এখন ভালো অবস্থানে বাংলাদেশ।

সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে উন্নয়ন এসেছে। নতুন প্রজন্মকে উন্নয়নের যাত্রায় শামিল করতে হবে। দেশে সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়ানো হয়েছে। নওগাঁ জেলায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সুপেয় পানির কষ্ট লাঘবে সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন করেছি।

মন্ত্রী আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ, বিদ্যুৎ কোনো কিছুর অভাব কৃষকের নেই। কৃষক ধানের নায্যমূল্য পাচ্ছে। সেই সঙ্গে ভোক্তার কাছেও চাল যৌক্তিক মূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে নিয়ামতপুর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক বিল্পব, সিরাজুল ইসলামসহ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা