জাতীয়

চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। বিধিমালার আওতায় সরকারি চাকরিতে প্রবেশ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং গাড়ি চালকসহ বিভিন্ন ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেন, সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদন দিয়েছেন। নীতিমালা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালা করার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুস সবুর মণ্ডল বলেন, সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডোপ টেস্ট বিধিমালাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য রয়েছে। ভেটিং শেষ হলে বিধিমালা প্রকাশ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠকে দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করতে বিএসটিআইয়ের আদলে ডোপ টেস্ট (বিশেষ স্বাস্থ্য পরীক্ষা) করার জন্য একটি আলাদা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ গঠনের সুপারিশও করে। সরকারি চাকরিতে প্রবেশ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট চালু করার সুপারিশ করে কমিটি।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোপ টেস্ট চালু করতে নীতিগত অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের পর পুলিশের বিরুদ্ধে মাদকদ্রব্য গ্রহণের অভিযোগ উঠলে ডোপ টেস্ট করার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডোপ টেস্টে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, নানা সীমাবদ্ধতার মধ্যেই একটি শাখা বর্তমানে সীমিত পরিসরে ডোপ টেস্টের কাজ করছে। ডোপ টেস্টের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় যথাযথভাবে তা হচ্ছে না।

সড়কে শৃঙ্খলা আনতে এবং দুর্ঘটনা রোধে ২০১৯ সালে ১১১টি সুপারিশ দেয় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল। ওই সুপারিশে দক্ষ চালক তৈরি এবং তাদের ডোপ টেস্ট নিশ্চিত করতে বলা হয়। বিধিমালা না থাকায় গত দুই বছরেও এই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

সড়ক নিরাপদ রাখতে গত বছর ২২ অক্টোবর চালকদের ডোপ টেস্ট করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। বিআরটিএ জানায়, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সংসদীয় কমিটির সুপারিশের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ডোপ টেস্ট চালুর কথা বললেও এখনও চালু করা হয়নি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা