ঢাকা
জাতীয়

নগর সূচকে আরও দুই ধাপ এগোলো ঢাকা

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ নগর সূচকে আরও দুই ধাপ এগোলো ঢাকা। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তৈরি সূচকে বিশ্বের ৬০টি শহরের মধ্যে এ বছর ৫৪তম হয়েছে বাংলাদেশের রাজধানী। দক্ষিণ এশিয়ার মধ্যে এর নিচে রয়েছে কেবল পাকিস্তানের বৃহত্তম শহর করাচি। এছাড়া ভারতের নয়াদিল্লি ৪৮ এবং মুম্বাই ৫০তম অবস্থানে।

প্রতি দুই বছর পরপর নিরাপদ নগরের এই সূচক প্রকাশ করে। কোনো শহরের ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, অবকাঠামো, ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনা করে এই সূচক নির্ধারণ করা হয়। চলতি বছর এর সঙ্গে প্রথমবারের মতো যোগ হয়েছে পরিবেশগত নিরাপত্তাও।

সম্প্রতি প্রকাশ করেছে তাদের নিরাপদ নগর সূচক ২০২১। এতে ১০০’র মধ্যে ৪৮ দশমিক ৯০ পয়েন্ট নিয়ে ৫৪তম হয়েছে ঢাকা। ডিজিটাল নিরাপত্তা সূচকে ঢাকা পেয়েছে ৩৯ পয়েন্ট, স্বাস্থ্য নিরাপত্তায় ৫০ দশমিক ৯০, অবকাঠামোতে ৪৯ দশমিক ৬০, ব্যক্তিগত নিরাপত্তায় ৪৬ দশমিক ৬০ এবং পরিবেশগত নিরাপত্তায় ৫৮ দশমিক ২০ পয়েন্ট।

এর আগে, ২০১৭ সালে নিরাপদ নগরীর তালিকায় নিচের দিক থেকে তৃতীয়, অর্থাৎ ৫৮তম হয়েছিল ঢাকা। ২০১৯ সালের সূচকে এর অবস্থান দাঁড়ায় ৫৬তম। সেই হিসাবে, প্রতিবার ধারাবাহিকভাবে দুই ধাপ করে এগিয়েছে ঢাকা মহানগরী।

২০২১ সালের তালিকায় প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। তাদের সংগ্রহ ৮২ দশমিক ৪০ পয়েন্ট। শীর্ষ দশে থাকা বাকি শহরগুলো হলো- টরেন্টো, সিঙ্গাপুর, সিডনি, টোকিও, আমস্টারডাম, ওয়েলিংটন, হংকং, মেলবোর্ন ও স্টকহোম।

এছাড়া নিউইয়র্ক ১১তম, লন্ডন ১৫, প্যারিস ২৩, সিউল ২৪, সাংহাই ৩০, আবুধাবি ৩১, দুবাই ৩৫, ইস্তাম্বুল ৩৭ ও রিয়াদ রয়েছে ৪৯তম অবস্থানে।

তালিকার একেবারে তলানিতে ঠাঁই হয়েছে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের। নিরাপদ নগর সূচকে নিচের দিকে থাকা বাকি শহরগুলোর মধ্যে কাসাব্লাঙ্কা ৫৫তম, লাগোস ৫৬, কায়রো ৫৭, কারাকাস ৫৮ ও করাচি ৫৯তম স্থানে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা