ফাইল ফটো
জাতীয়

ফোনে ব্যস্ত হয়ে ছয়তলা থেকে পড়ে মৃত্য

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাড়ির ছাদে মুঠোফোনে কথা বলতে বলেতে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে আগারগাঁওয়ের ছয়তলায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. আরিফুল ইসলাম শান্ত (২৩) মেট্রোরেলের ক্রেনের রেজারম্যান ছিলেন। শনিবার রাতে মেট্রোরেল প্রকল্পে তার ডিউটি ছিল। মৃত শান্ত হবিগঞ্জ সদর শংকরপাশা গ্রামের মো. সালেক মিয়ার ছেলে।

নিহতের চাচা আব্দুল হান্নান জানান, শান্ত বিকেলে তালতলা ভাড়া বাসার ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে যান। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাত সাড়ে নয়টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের চাচা বলেন, শান্তর সঙ্গে বাসায় যারা থাকতো তাদের থেকে জেনেছি- সে বিকেলে খেয়ে রুম থেকে মোবাইলে কথা বলতে বলতে ছাদে উঠে। পরে থেকে অসাবধানতাবসত নিচে পড়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা