প্রতীকী ছবি
জাতীয়

রিকশাচালকের বাসায় নিখোঁজ ৩ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থেকে নিখোঁজ তিন ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এরা জামালপুরের একটি আবাসিক মাদ্রাসা থেকে তিনদিন আগে নিখোঁজ হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টার এক রিকশাচালকের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

জামালপুর পুলিশ সূত্র জানায়, ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়েছিল। পরে জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ট্রেনে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে। এরপর তারা একটি রিকশা ভাড়া করে। কিন্তু কোথায় যাবে তারা বলতে পারছিল না। তাই রিকশাচালক তিনজনকে মুগদায় নিজ বাড়িতে রাখেন। গোপন সংবাদ পেয়ে জামালপুর থেকে যাওয়ার পুলিশের একটি দল ওই রিকশাচালকের বাড়ি থেকে তাদের উদ্ধার করে। এই দলের নেতৃত্বে ছিলেন জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মোহাম্মদ সুমন মিয়া।

রিকশাচালক মোহাম্মদ রাজা বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে সোমবার দুপুরে তিন ছাত্রী আমার রিকশায় উঠে। কিন্তু কোথায় যাবে তা বলতে পারছিল না। তারা বাড়ি থেকে পালানোর কথা জানায়। তাই তাদের বাসায় নিয়ে রেখেছিলাম।

পলিশ কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়া বলেন, তিন ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের নিয়ে রাতেই জামালপুরের উদ্দেশে রওনা হবো।

তিনি আরও বলেন, এই তিন ছাত্রী কী উদ্দেশে রাজধানী ঢাকায় এসেছে এখনো তা ভালোভাবে নিশ্চিত হওয়া যায়। এ বিষয় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা