জাতীয়

২৫ সেপ্টেম্বরের মধ্যে চালু হবে সিরাজগঞ্জ এক্সপ্রেস 

নিজস্ব প্রতিবেদক: রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো দিন চালু হবে ঢাকা এবং সিরাজগঞ্জের মধ্যে চলাচলকারী বন্ধ থাকা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন।

রেলপথমন্ত্রী বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ জেলার বন্ধ হয়ে যাওয়া ট্রেন পুনরায় চালু করার বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।

রেলমন্ত্রী এ সময় বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, উন্নয়নের সরকার। সরকার সুবিধা বৃদ্ধি করে। কোন সুবিধা কমায় না।

তিনি এ মতবিনিময় সভায় বলেন, রেলকে একসময় ধ্বংস করে দেয়া হয়েছিলো। বর্তমান প্রধানমন্ত্রী রেলকে আলাদা গুরুত্ব দিয়েছেন এবং রেলকে ঢেলে সাজাচ্ছেন। রেল সাধারণের বাহন হিসেবে যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি এ সময় স্থানীয় নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। এ মাসেই কন্সালটান্সি নিয়োগের চুক্তি হবে।

সবক্ষেত্রেই রেলকে আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে রেলওয়েতে অনেক উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মিত হচ্ছে।চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ হচ্ছে, যমুনা নদীর ওপর আলাদা রেলসেতু নির্মাণসহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প নেয়া হয়েছে যেগুলো বাস্তবায়ন হলে রেল যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হবে।

রেলমন্ত্রী এ সময় বলেন, বর্তমানে লোকবল সংকট রয়েছে যে কারণে সঠিকভাবে অপারেশনাল কার্যক্রম চালানো যাচ্ছে না। একসময় রেলওয়েতে ৭৮০০০ লোকবল ছিলো বর্তমানে ২৫ হাজার নেমে এসেছে। নতুন নিয়োগ বিধি সংশোধন করা হয়েছে। নতুন লোক নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আগামীতে ২০ থেকে ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে বলে মন্ত্রী এ সময় উল্লেখ করে। সিরাজগঞ্জে একটি কন্টেইনার ডিপো নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী।

মতবিনিময় সভায় সিরাজগঞ্জ সদর-কামারখন্দের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান বক্তব্য রাখেন। এ সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত হোসেন, পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা