নিহত
জাতীয়

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জয়নাল আবেদিন মজুমদার (৫৫)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত আরও চার জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হচ্ছেন- নিহত জয়নাল আবেদীন মজুমদারের স্ত্রী ফেরদৌসী বেগম (৪৫), লাইনম্যান আবদুল কবির আকন্দ (৫৮) পিয়ন মালতি রায় চৌধুরী (৫০), ও অটোরিকশা চালক মহির উদ্দিন (৩৫)।

আহতদের স্বজনরা জানান, আজ খিলগাঁও জোন ডিপিডিসির কর্মচারীদের নির্বাচন ছিল। সেখানে তারা ভোট দিয়ে সিএনজি অটোরিকাশা করে জুরাইন অফিসের দিকে যাওয়ার পথে হানিফ ফ্লাইওভারের উপরে মৌমিতা পরিবহন একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা টি উল্টে গিয়ে তারা আহত হন।

নিহত জয়নাল আবেদীন মজুমদারের ছেলে জহিরুল ইসলাম জুয়েল জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। বর্তমানে জুরাইন পাটের বাগ থাকতেন। দুই ছেলে এক মেয়ে জনক ছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা