জাতীয়

ঢাকায় ছুরিকাঘাতে খুন তরুণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে সানোয়ার হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করেছি। ছেলেটির পায়ে ও বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে।

নিহতের চাচা মো. রুবেল জানান, কামরাঙ্গীচরের বড় গ্রাম এলাকায় তাদের বাসা। সেখানে একটি মাস্ক তৈরির কারখানায় সানোয়া কাজ করতো।

তিনি বলেন, সরোয়ার রাত ৮টার দিকে আমার কাছ থেকে নাস্তা খাওয়ার জন্য বিশ টাকা নিয়ে বের হয়। কিছুক্ষণ পর সংবাদ পাই তাকে কয়েকজন ছুরিকাঘাত করে আচারওয়ালা ঘাট মমিনবাগ মাদ্রাসা গলিতে ফেলে রেখে গেছে। অনিক, রাহাতসহ কয়েকজন তাকে উদ্ধার করেছে। পরে সেখান থেকে তাদের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, কী কারণে কারা আমার ভাতিজাকে মেরেছে জানি না।

উদ্ধারকারী যুবক রাহাত জানান, ঘটনাস্থল থেকে স্থানীয় নুর আলম নুরাসহ (১৮) কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে সে। সানোয়ার লালবাগ পোস্তা এলাকার মো. ওমরচানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।

ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, জিজ্ঞেসাবাদের জন্য হাসপাতালে ওই তরুণকে নিয়ে আসা কয়েক জনকে আমাদের এখানে রেখেছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা