ছবি : সংগৃহিত
অপরাধ
স্ত্রীকে হত্যার পর ষ্ট্যাটাস

পরপারে ভালো থেকো বউ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : ঝালকাঠিতে পরকীয়ার অভিযোগে স্ত্রী সায়মা পারভীন তানহা (২০) কে ছুরিকাঘাতে হত্যা অভিযোগ পাওয়া গেছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনুর বিরুদ্ধে।

আরও পড়ুন : ভালুকায় ২ মানব পাচারকারী গ্রেফতার

সোমবার (১৫ মে) সকাল ১১টার দিকে ঝালকাঠি ইকো পার্কে এ ঘটনা ঘটে।

স্ত্রীকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে অনু। নিহত সায়মা পারভীন তানহা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সে শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে। পরিবারের অমতেই দুজনে ২০২১ সালে তারা বিয়ে করে।

হত্যার পরে অনু তার নিজ ফেসবুকে ষ্ট্যাটাস দেন ‘বিশ্বাসঘাতক বেঈমানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এজন্য নিজেই নিজের হাতে বউটাকে পরম করুণাময়ের কাছে চিরতরে পাঠিয়ে দিলাম...., পরপারে ভালো থেকো বউ পরকীয়ার মজা এইবার অন্তত বুঝলা’। এরপরেই থানায় গিয়ে অত্মসমর্পণ করেন।

পুলিশ জানায়, ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার দলিল লেখক দিদার হোসেন নান্নার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনু দুই বছর আগে গোপনে বিয়ে করে প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে।

আরও পড়ুন : ধর্ষণ মামলায় বড় মনির কারাগা‌রে

সম্প্রতি মেয়েটি ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে চ্যাটিং করতো। বিষয়টি জানতে পারে অনু গতকাল রবিবার রাতে নিজের ফেসবুকে স্ত্রী পরোকিয়ায় আসক্ত লিখে স্ট্যাটাস দেয়।

সোমবার সকাল ১১টার দিকে স্ত্রীকে ফোনে ইকো পার্কে ডেকে আনে অনু ছুরি দিয়ে স্ত্রীর পেটে ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পরে অনু তাঁর ফেসবুকে স্ত্রীকে হত্যার ঘটনা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

অনুর ফেসবুক ষ্ট্যাটাসটি তুলে ধরা হলো‘সুদীর্ঘ সাড়ে চার বছরের ভালোবাসা ছিলো আমাদের.., আলহামদুলিল্লাহ মুসলিম শরীয়াহ অনুযায়ী আমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম ভেবেছিলাম সারাজীবন হয়তো একসাথে থাকবো........

আরও পড়ুন : জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ২

কিন্তু বড়ই আফসোস ও পরিতাপের বিষয় হলো আমাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয় অতঃপর আমার বউ ধীরেধীরে আমার সাথে দূরত্ব বজায় রেখে আমাকে কেমন জানি এড়িয়ে যেতে থাকে একদম হুট করেই কোনো প্রকার কোনো অপরাধ ছাড়াই আমাকে ছেড়ে চলে যায়.......

আমার বউটা তার মামাতো ভাইয়ের সাথে সারারাত চ্যাটিং করতো তার নাম Asip Iqbal, সে আমার বউয়ের সাথে যত প্রকার Sexual আলাপ আলোচনা বলেন সব কিছু সবার অগোচরে চালিয়ে গেছে.................

বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো?

চোরের দশদিন আর গেরস্তের একদিন!

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৫১

আমাদের বেলায়ও ঠিক ঘটেছে তাই আমার বউ আমার চোখ ফাঁকি দিতে পারেনি.......

সন্দেহের বশবর্তী হঠাৎ ১৩/০৫/২০২৩ তারিখে সন্ধ্যার অনেক পরে বাসায় আসতে দেখি সামনে দাঁড়িয়ে তার পথ আটকিয়ে তার হাত থেকে ফোন নিয়ে যাই, তারপর সে আমাকে চোরের মতো বার বার অনেক কছম করে অনেক অনুনয় বিনয় করে আমার কাছে ফোন ফেরত চায়, আর বলে যে সে নাকি ম্যাসেজ ডিলেট করবে না! ব্যাপারটা আমি মোটেও বিশ্বাস করলাম না তাকে বাসায় যেতে বলে আমিও বাসায় চলে এলাম বিশ্বাস করেন ভাইয়েরা আমার সারারাত একফোঁটাও ঘুমাতে পারিনি আমার বউয়ের পরকীয়া প্রেমিকের অশালীন ম্যাসেজ দেখে আর বউয়ের সুড়সুড়ি জাগানিয়া রিপ্লাই দেখে.....। আমার বউ সব সময় আমার সামনে হুজুর সেজে থাকতো এমন আচরণ করতো মনে হয় যেনো সে ভাজা মাছটাও উলটে খেতে পারেনা..... কিন্তু আজ হঠাৎই আবিষ্কার করলাম আমার বউয়ের আসল ফুটফুটে চরিত্র......, আমি তাকে জিজ্ঞাসা করেছি তুমি তোমার বুকে ওড়না ছাড়া তোমার মামাতো ভাইকে ছবি দিয়েছো কেনো?

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

জবাবে সে বলে, খোদার কছম আমি এমনিই দিয়েছি! তারপর আমি যখন তাদের ফ্রিলি কথাবার্তা বলার টপিক সম্পর্কে একটা প্রশ্ন প্রশ্ন করতে থাকি তখন সে তার কোনো উত্তর দিতে পারেনা, বলে আমার সাথে নাকি তার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে! এরপর হঠাৎ করেই দেখি সে তার আইডির পাসওয়ার্ড চেইঞ্জ করে ফেলেছে! তারপর আমিও আবার রিকভারি দিয়ে আইডিতে ঢুকি ততক্ষণে সে অনেক ছেলেদের সাথে গুরুত্বপূর্ণ অনেক চ্যাটিং ডিলেট করে ফেলেছে আমি যেনো তার কিছুই না দেখতে পারি সেজন্য কিন্তু সে অন্য সবার ম্যাসেজ ডিলেট করতে গিয়ে সে তার নতুন প্রাণ ভ্রমরার ম্যাসেজ ডিলেট করতে পারেনি তার আগেই আমি আইডি রিকভারি করতে সক্ষম হয়েছি এবং স্ক্রিনশট রাখতে সক্ষম হয়েছি। কিছুক্ষণ পর সে তার মায়ের নাম্বার থেকে আমাকে হুমকি দিয়ে বলে নারী নির্যাতন আইনে আইসিটি আইনে সে নাকি আমার জীবন ধ্বংস করে দিবে....... আ আ আ ওমা একি বলে চুতমারানি? এতো দেখছি নির্ঘাত চোরের মায়ের বড় গলা!

তারপর অনেক ভেবেচিন্তে আমিও সিদ্ধান্ত নিলাম বিশ্বাসঘাতক বেঈমানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এজন্য নিজেই নিজের হাতে বউটাকে পরম করুণাময়ের কাছে চিরতরে পাঠিয়ে দিলাম...., পরপারে ভালো থেকো বউ পরকীয়ার মজা এইবার অন্তত বুঝলা.......।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, অনু নিহত তানহাকে ডেকে নিয়ে ইকোপার্কের নদীর পাড়ে নিয়ে চাকু দিয়ে হত্যা করে। ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : স্কুল ছাত্রীকে তুলে নিয়ে কবরস্থানে ধর্ষণ!

এ ঘটনায় অনুকে আটক করা হয়েছে। নিহতের পেটে ও বুকে চারটি ক্ষতের চিহ্ন রয়েছে। তানহার পার্স ব্যাগ থেকে একটি প্যাকেট করা চাকু পাওয়া গেছে।

ইকোপার্ক থেকে ওই তরুনীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়ে পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা