জাতীয়

চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় পাঁচ মাস টানা বন্ধ ছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। খোলার প্রথম দিনে শুক্রবার বিনোদন কেন্দ্রটিতে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ বলেন, সকালে চিড়িয়াখানা খোলার পর থেকে অনেক মানুষ আসছেন। তাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানায় ঢোকাতে চেষ্টা করছি।

দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকলেও করোনার সময় চিড়িয়াখানার অন্যসব চলেছে স্বাভাবিক। মানুষের আগ্রহ বাড়াতে এ সময়ে নতুন কিছু বিষয় যোগ করা হয়েছে। তবে চিড়িয়াখানায় বিনোদনের জন্য আসা শিশু-কিশোরসহ সকলকে সতর্ক থাকতে হবে করোনা সংক্রমণ বিষয়ে।

রাজধানীর মিরপুরে চিড়িয়াখানার গেটে শুক্রবার সকালেই দেখা যায় অনেক মানুষের উপস্থিতি। সন্তানদের নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। নগরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্রটি খোলার দিনেই জমজমাট হয়ে ওঠে। টিকিট কাউন্টার এবং প্রবেশপথে লম্বা লাইন দেখা যায় দুপুরেও।

মেয়েকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন গার্মেন্টসকর্মী মিলি। তিনি বলেন, ঢাকায় তো কোনোহানে ঘুরার জায়গা নাই। চিড়িয়াখানা খুলবো শুইন্য মাইয়্যা জিদ ধরছে। ওয় আজ চিড়িয়াখানা দেখবই, হ্যার লাইগা আইলাম।

কোলে ছয় মাসের সন্তান নিয়ে চিড়িয়াখানা দেখতে এসেছেন মোহাম্মদপুরের দিল রাইসা। তিনি বলেন, ছোট বাচ্চা নিয়ে দূরে যেতে পারছি না, তাই অনেক দিন পর ঘুরতে আসছি। ছুটির দিন তাই স্বামীকে নিয়ে আসছি।

আরেক দর্শনার্থী সোমা ইসলাম বলেন, শুনলাম চিড়িয়াখানা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। তাই দেখতে এসেছি। চিড়িয়াখানা দেখা হলো, আবার ঘোরাও হলো।

চিড়িয়াখানার প্রবেশপথে টিকিট চেক করছিলেন মোহাম্মদ খোকন। তিনি বলেন, বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থী বাড়ছে। অনেক দূর থেকেও মানুষ আসছে। বেলা ১১টার পর থেকে টিকিট বিক্রি বেড়েছে। আমরা মানুষকে স্বাস্থ্যবিধি মেনে ঢুকতে দিচ্ছি।

দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে প্রথমে টানা আট মাস বন্ধ ছিল চিড়িয়াখানা। এরপর ২০২০ সালের ১ নভেম্বর বিনোদন কেন্দ্রটি খুলে দেয়া হয়। পরে এপ্রিল মাসে আবার বন্ধ করে দেয়া হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা