জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে শেখদী মসজিদের পূর্ব পাশে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম হনুফা বেগম (৩৬)। তিনি গাইবান্ধা সদর উপজেলার গোয়ালবাড়ি গ্রামের রাজমিস্ত্রি মোঃ লিটনের স্ত্রী। হনুফা যাত্রাবাড়ীর কাজীরগাওঁ শেখদীতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বামী লিটন জানান, স্বামী-স্ত্রী দুজনে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে হেঁটে যাওয়ার সময় একটি ৭ তলা ভবনের উপর থেকে তার স্ত্রীর মাথায় ইট পড়লে গুরুতর আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা