জাতীয়

গ্যাস লাইন বিস্ফোরণ, মৃত্যুর সংখ্যা বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান।

শুক্রবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃতরা হলেন, শফিকুল ইসলাম (৩৫), সুমন ( ৪০)। নিহত শফিকুল ইসলাম ৮৫ শতাংশ, সুমন ( ৪০) ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১ শিশুসহ ৪ জন।

নিহত মোঃ সুমন ঢাকার নবাবগঞ্জের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি মিরপুর-১১ নম্বরের স্থায়ী বাসিন্দা মৃত ফুল মিয়ার ছেলে। পেশায় সুমন স্টক এক্সচেঞ্জে শেয়ার ব্যবসা করতেন।

প্রসঙ্গত, গত বুধবার রাত ১১টার দিকে মিরপুর ১১ নম্বরের সি ব্লকের একটি বাড়ির গ্যাস লাইন মেরামত করার পর নিচতলায় রান্নার চুলা জ্বালানো হলে এ বিস্ফোরণ ঘটে। এতে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছিলেন।

তারা হলেন, বাড়ির মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫) ছোট বোন রিনা বেগম (৫০) বাসার নিচতলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫), তাঁর মেয়ে নওশীন (৫) পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) এবং পথচারী সাজ্জাদ হোসেন (৩০)। এর মধ্যে বৃহস্পতিবার রাতে রিনা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা