জাতীয়

এডিসের লার্ভা জরিমানা দেড় লাখ টাকা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ৫টি মামলায় ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (১৬ আগস্ট) ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্সিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে ১টি মামলায় ৩০ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে ২টি মামলায় ৮৫ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৫টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১ লক্ষ ৫৫ হাজার টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন মানার পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা