জাতীয়

রাজধানীতে বেড়াতে এসে বাসের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম মাজার রোডে বাসের ধাক্কায় ফরিদা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান তিনি।

নিহত ফরিদা বেগম কিশোরগঞ্জ জেলার মিঠা মইন উপজেলার ধোবাঝড়া গ্রামের মো. মুনসুর আলীর স্ত্রী। চার ছেলে, এক মেয়ের মা তিনি।

নিহত ফরিদা বেগমের ছেলে শাহআলম জানান, দারুস সালাম লালকুঠি বড় মসজিদের সামনে ভাড়া বাসায় থাকেন তিনি। গতকাল রোববার ওই বাসায় বেড়াতে আসেন তার বাবা-মা। আজ দুপুরে তাদের এক আত্মীয়ের বাসায় যাওয়ার কথা ছিলো। পথিমধ্যে লালকুঠি বড় মসজিদের সামনে রাস্তা পার হওয়ার সময় তার মাকে একটি বাস ধাক্কা দেয়।

গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় সেলিনা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর বিকেল ৫টার দিকে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা