জাতীয়

ছয়তলা থেকে পড়ে ডেঙ্গু রোগী কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার সুত্রাপুরে ন্যাশনাল হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে নিচে পড়ে ডেঙ্গু রোগী কিশোরের মৃত্যু হয়েছে। মৃত হাবিবুর রহমান (১৭) বনশ্রী মডেল হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা নিহতের বড়ভাই সোহাগ হোসেন বলেন, হাবিবুরকে গত ১০ আগস্ট রাতে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ছয়তলায় ১৩ নং বেডে ছিল সে। রাতে তাকে রেখে খাবার আনতে যাই। ফিরে এসে দেখি উপর থেকে নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহাগ আরও বলেন, শরীর দুর্বলতার কারণে ছয়তলার বারান্দা থেকে নিচে পড়ে যেতে পারে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

জানা যায়, বরগুনার সদর উপজেলার নিশানবাড়ীয়া গ্রামের রাজমিস্ত্রি মো. আলমগীর হোসেনের ছেলে মৃত হাবিবুর। রাজধানীর মাদারটেক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

জিতকে কটাক্ষ, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হে...

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা