জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (২৫) নামে এক নির্মাণ-শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মেহেদী হাসান জীবন জানান, প্রতিদিনের মতো আমরা যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ প্লাস্টারের কাজ করছিলাম। ওই ভবনের পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে। আমরা প্লাস্টারের কাজ করার সময় স্টিলের একটি বার বিদ্যুতের তারে লাগা মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আলমগীর হোসেন ভোলা সদর উপজেলার বাজার হাওলা গ্রামের মৃত ইউসুফ হোসেনের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধা বাড়ী এলাকায় থাকতেন তিনি। ওই ভবনে প্রায় দশ দিন ধরে কাজ করছিলেন আলমগীর।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে এক নির্মাণ-শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসেছে। আসার পরপরই তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা