জাতীয়

মিরপুরের শীর্ষ ভূমিদস্যু আমির রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : অবশেষে রাজধানীর মিরপুরের শীর্ষ ভূমিদস্যু আমিরুজ্জামান (আমির) পল্লবী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।

তার বিরুদ্ধে শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজসে চাঁদাবাজি ও বিভিন্ন নিরীহ মানুষের জমি জবরদখলে অভিযোগ রয়েছে।

বাড়ি দখলের অভিযোগে বৃহস্পতিবার (১২ আগস্ট) এক ভূক্তভোগী মালিক বাদী হয়ে পল্লবী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে পল্লবী থানার এসআই সজীব খান আভিযান চালিয়ে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেন। পরে আদালতে নিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করেন।

জানা গেছে, পল্লবীবাসী এই ভূমিদস্যু আমিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একাধিকবার মানববন্ধন ও পোষ্টারিং করেও মুক্তি পায়নি। বরং আরও বেপরোয়া হয়ে উঠছে। শীর্ষ সন্ত্রাসী মামুনের রাইট হ্যান্ড হিসেবে তিনি এসব অপকর্ম করে বেড়ায়। তার এসকল অপকর্ম বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হলেও দীর্ঘদিন অধরাই ছিলেন তিনি। তার বিরুদ্ধে জাল সনদে পত্রিকা ডিক্লারেশনের অভিযোগও রয়েছে। কিন্তু অদৃশ্য কারণে আমিরকে নেয়া হয়নি আইনের আওতায়।

তার অপকর্মের প্রতিবাদ করলেই মিথ্যা মামলায় জড়ানোসহ জীবন নাশের হুমকী দেয়া হতো। তার দায়ের করা মিথ্যা মামলায় ফেঁসে অনেকে সর্বশান্ত হয়ে গেছে।

আরও জানা গেছে, নানা অপকর্মের হোতা এই আমির মানুষকে শুধু মামলা দিয়েই নয়, বরং ভূয়া সার্টিফিকেট দিয়ে পত্রিকার ডিক্লারেশান নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখাতো। কেউ তার কথা না শুনলে, তথ্য প্রমাণ ছাড়া যা খুশী তা লিখে দিত।

এছাড়া ভূমিদস্যু আমির পল্লবীর অশিক্ষিত, বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তিদের তার পত্রিকার সাংবাদিকের কার্ড দিয়ে একটি প্রেসক্লাব গঠন করেছে। যার সঙ্গে যুক্ত প্রায় সকলে বিভিন্ন অপকর্মে যুক্ত। জাল সনদ তৈরিতেও যুক্ত ছিলো এ অপরাধী চক্রটি।

গোয়েন্দ সূত্রে জানা গেছে, আমিরের ভূয়া সার্টিফিকেট দিয়ে পত্রিকার ডিক্লারেশান নেয়ার বিষয়ে গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। তদন্তে ইতোমধ্যে সত্যতা পাওয়া গেছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা