জাতীয়

কানাডার কাছে টিকা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের জন্য কানাডা থেকে করোনাভাইরাসের টিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১১ আগস্ট) কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোল্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে কোভ্যাক্স থেকে টিকা চান পররাষ্ট্রমন্ত্রী।

ড. এ কে আব্দুল মোমেন কানাডার মন্ত্রীকে জানান, বাংলাদেশ ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের রোহিঙ্গাদের টিকা দেয়া শুরু করেছে। প্রাথমিকভাবে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেয়া হচ্ছে। মঙ্গলবার (১০ আগস্ট) থেকে রোহিঙ্গাদের টিকা দেয়া শুরু হয়। মূলত, চীন থেকে আনা সিনোফার্মের টিকা রোহিঙ্গাদের দেয়া হচ্ছে।

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোল্ড রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতার জন্য দেশটির প্রশংসা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, রোহিঙ্গা ইস্যু সম্পর্কিত কর্মসূচির জন্য কানাডা আগামী তিন বছরের জন্য ২৮৮ মিলিয়ন কানাডিয়ান ডলার বরাদ্দ করেছে। তিনি রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুবিধা দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

এ প্রসঙ্গে গোল্ডকে ড. মোমেন জানান, বাংলাদেশ রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের কারিকুলাম অনুযায়ী শিক্ষার সুবিধা দিতে চায়। এজন্য ইউএনএইচসিআর মিয়ানমার থেকে শিক্ষক নিয়োগ করতে পারে। যদি রাখাইন রাজ্যে অবশিষ্ট রোহিঙ্গাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং নাগরিকত্বের পথ জাতিসংঘ সেখানে আরও সম্পদ বিনিয়োগ করে বা নিশ্চিত করতে পারে, তাহলে এটি বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফিরে যেতে উৎসাহিত করবে।

এ সময় ড. মোমেন গোল্ডকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য করা বিশেষ সুবিধার কথা তুলে ধরেন এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে যত তাড়াতাড়ি সম্ভব ভাসানচরে মানবিক কর্মকাণ্ডে সহায়তা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা