জাতীয়

১৯৬ মুক্তিযোদ্ধাকে আর্থিক সুবিধা দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: গেজেট বাতিল করা ১৯৬ জন বীর মুক্তিযোদ্ধার আর্থিক সুবিধা চলমান রাখতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে বৃহস্পতিবার (১২ আগস্ট) এ আদেশ দিয়েছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের পাঁচটি লিভ টু আপিল শুনানির জন্য ওঠে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোরশেদ। আর রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করীম। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আব্দুল কাইয়ূম লিটন ও সাবরিনা জেরিন।

আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস কে মোরশেদ বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনগুলো খারিজ হয়েছে। ফলে এসব বীর মুক্তিযোদ্ধা আর্থিক যেসব সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন, তা তারা পাবেন।

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে জারি করা এক হাজার ১৮১ জনের গেজেট বাতিল করে গত বছর ৭ জুন প্রজ্ঞাপন জারি করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

তাদের মধ্যে এক হাজার ১৩৪ জন মুক্তিযোদ্ধা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি); ২০০৯ সালে নাম পরিবর্তনের আগে এই বাহিনীর নাম ছিল বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

পাঁচটি রিটে সে প্রজ্ঞাপন হাই কোর্টে চ্যালেঞ্জ করেন ১৯৬ জন।

গত বছর ৭ জুলাই বিজিবির এক হাজার ১৩৪ জনের মধ্যে গেজেট বাতিলের সিদ্ধান্ত ১১৯ জনের ক্ষেত্রে স্থগিত করে রুলসহ দেয় হাই কোর্ট। পরে কাছাকাছি সময়ে বাকিদের ক্ষেত্রেও একই আদেশ হয়।

বিজিবি ও নৌবাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের গেজেট কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না এবং আর্থিক সুবিধাসহ আবেদনকারীদের প্রাপ্য অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

সেই সঙ্গে আবেদনকারীদের আর্থিক সুবিধাসহ প্রাপ্য অন্যান্য সুবিধা চলমান রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, সে প্রশ্নেও রুল জারি করা হয়।

হাইকোর্টের সে আদেশ স্থগিত করতে আপিল বিভাগের চেম্বার আদলতে পাঁচটি আবেদন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সেসব আবেদনের শুনানি করে গত বছর ২২ নভেম্বর চেম্বার আদালত হাই কোর্টের আদেশে স্টেটাস কো (স্থিতি আদেশ) দিলেও ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা চলমান রাখতে বলে।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের সেসব আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির পর খারিজ হয়।

আইনজীবী মো. আব্দুল কাইয়ূম লিটন বলেন, মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে সরকারের জারি করা গেজেট স্থগিত করে হাই কোর্ট অন্তবর্তী আদেশের পাশাপাশি রুল জারি করেছিলেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদলত হাই কোর্টের আদেশে স্টেটাস কো দিলেও মুক্তিযোদ্ধাদের ভাতাসহ আর্থিক সুবিধাদি চলমান রাখতে বলেছিলেন। আজকে রষ্ট্রপক্ষের পাঁচটি আবেদন খারিজ হয়েছে। ফলে রুল শুনানিতে কোনো বাধা থাকছে না।

রুলটি বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাই কোর্ট বেঞ্চে বিচারাধীন।

এই বেঞ্চের বৃহস্পতিবারের কার্যতালিকার ২৫ থেকে ২৯ ক্রমিকে তা শুনানির জন্য আছে বলে জানান এই আইনজীবী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা