জাতীয়

বঙ্গবন্ধু বানানোর কারিগর বঙ্গমাতা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে উঠার সব সংগ্রামের নেপথ্যে ভূমিকা রেখেছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগের অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ সময়ে বঙ্গমাতার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে বঙ্গমাতা সংসার ও বঙ্গবন্ধুর মামলা চালিয়েছেন। পাশাপাশি পুরো আওয়ামীলীগ ছিল তার পরিবার।

ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনাকে সামাজিকভাবে বৈধতা দেওয়ার জন্য একটি কুচক্রী মহল দশকের পর দশক অপপ্রচার চালিয়েছে। তারা বঙ্গবন্ধুকে নির্বংশ করতে চেয়েছিল। ঘাতকেরা জানতো বঙ্গবন্ধু কোন ব্যক্তি নয় তিনি একটি আদর্শ।

তিনি বলেন, ঘাতকরা এই হত্যাকাণ্ডের মাধ্যমে শুধু সরকার পতনই নয়, বাংলাদেশ নামক রাষ্ট্রের চরিত্রকে পাল্টে ফেলার চেষ্টা করেছিলেন। দেশকে পাকিস্তানি কায়দায় একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চেয়েছিলেন। এসব কুচক্রীদের সকল ষড়যন্ত্রকে মিথ্যা প্রমাণ করে শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের মডেল হিসেবে পরিচিত করিয়েছেন।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা