জাতীয়

ভারত থেকে আসা অক্সিজেন খালাস সকাল ১০টায়

সাননিউজ ডেস্ক: ভারত থেকে ট্রেনে আসা ২০০ টন তরল অক্সিজেন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু পশ্চিম প্রান্তে রোববার (২৫ জুলাই) সকাল ১০টায় খালাস করা হবে।

ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে শনিবার (২৪ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টায় দশটি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে একটি অক্সিজেন ট্রেন বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে।

ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, স্বাধীনতার পর এই প্রথম করোনকালীন সময়ে রেলওয়েতে ১০টি কনটেইনারে ২০০ টন অক্সিজেন নিয়ে শনিবার রাত ৯টার দিকে ট্রেনটি বেনাপোল রেলস্টেশনে এসে পৌঁছায়। কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম শেষে এই অক্সিজেন যমুনা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে আনলোড করা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, এই প্রথম বেনাপোল স্থল বন্দর দিয়ে রেলপথে অক্সিজেন আমদানি করা হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা