জাতীয়

মুক্তিপণ না দিলে প্রেমিকাকে বিক্রি

নিজস্ব প্রতিবেদক:ঈদের দিন সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে ময়মনসিংহের মুক্তাগাছার এক কিশোরী বার্তা পাঠায়। ২১ জুলাই পাঠানো বার্তায় লেখে ‘আমাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। মুক্তিপণ না দিলে দৌলতদিয়া পতিতালয়ে বিক্রি করে দেবে বলে হুমকি দিচ্ছে। আমাকে বাঁচান।’

বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দকে দ্রুততম সময়ে কিশোরীকে উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

পরে প্রযুক্তির সহায়তায় ও প্রাথমিক তদন্তে মুক্তাগাছার ওসি জানতে পারেন মেয়েটি রাজবাড়ির পাংশা থানার একটি এলাকায় রয়েছেন। পরে থানা পুলিশ, জেলা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক ইউনিট অভিযান চালিয়ে শুক্রবার (২৩ জুলাই) রাতে রাজবাড়ির পাংশা থানার সরিষা ইউনিয়নের পিড়ালিপাড়া গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করে। এ সময় ওই কিশোরীর কথিত প্রেমিক ও অপহরণকারী দুর্জয়কে আটক করা হয়।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদফতর জানায়, মেয়েটিকে উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- কয়েক মাস আগে তার সাথে ফেসবুকে দুর্জয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বাড়িতে কাউকে না জানিয়ে দুর্জয়ের সাথে পালিয়ে যায় মেয়েটি।

দুর্জয় মেয়েটিকে প্রথমে তার নিজের বাড়িতে নিয়ে যায়। তারপর সেখান থেকে তার নানাবাড়িতে রেখে আসে। এরপরই তাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন দুর্জয়।

পুলিশ সদরদফতর জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্জয়ের সঙ্গে আরও কেউ জড়িত ছিলো। তার পরিবার ও এলাকার কোনো দুষ্টচক্র মেয়েটিকে বিক্রির হুমকি দিয়ে তার পরিবারের কাছ থেকে সুবিধা আদায় করতে চেয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে।

এ বিষয়ে তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

কাজে যোগ দিয়েই বিক্ষোভ, সাভার-আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বস্তি ফিরল না সাভ...

মাদ্রাসাছাত্রী নুহাকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জের মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নু...

মাদারীপুরের শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর

শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি...

কুষ্টিয়া সীমান্তে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার 

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটাল...

পীরগঞ্জে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় পথে বসার শঙ্কায় ২০০ পরিবার

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে পরিবেশ অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা