জাতীয়

জাতীয় পতাকার গিনেজ বুক রেকর্ড গৌরবের: তথ্যপ্রতিমন্ত্রী

সাননিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশের জাতীয় পতাকার গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড আমাদের অহংকার ও গৌরবের, যা জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করবে, মর্যাদা সমুন্নত রাখবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল-সবুজের পতাকা জাতির শ্রেষ্ঠ অর্জন। এ পতাকা আমাদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করে, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তারুণ্যের স্পর্ধিত অহংকার এ পতাকাকে পৃথিবীর পথে পথে তুলে ধরবে। বিশ্ববাসী অবাক বিস্ময়ে বলবে সাবাশ বাংলাদেশ।

মুরাদ হাসান শনিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কারুশিল্পী সাইমন ইমরান হায়দারের ১৬০০০ খাম দিয়ে তৈরি ২৪০ বর্গমিটারের এ যাবতকালের সর্ববৃহৎ বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

২০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের বিশালাকার পতাকার গ্রিনেজ বুকের অফিসিয়াল স্বীকৃতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি, ইতিহাসবিদ মুনতাসীর মামুন প্রমুখ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা