জাতীয়

দেশে ঈদের জামাত কখন-কোথায় 

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে ঈদগাহ, খোলা জায়গা ও মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে, গতবারের মতো এবারও রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

কোথায়-কখন জামাত: দেশের প্রথম জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। জাতীয় মসজিদটিতে এবার পাঁচটি ঈদ জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে এবারও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চারটি ঈদ জামাত হবে। এছাড়া সকাল সাড়ে ৭টায় আশুলিয়ার বলিভদ্র বাজার জামে মসজিদে এবং সকাল ৯টায় কাজলাপাড় ভাঙ্গা প্রেস বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদুল আজহার জামাত হবে।

এদিকে ময়মনসিংহে ঈদের প্রধান জামাত হবে আঞ্জুমান ঈদগাহ মসজিদে। সেখানে এবার তিনটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৮টায়। এরপর সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাত এবং সাড়ে ৯টায় তৃতীয় জামাত হবে। শহরের বড় মসজিদে সকাল সোয়া ৮টায় একমাত্র ঈদ জামাতটি হবে।

এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৮টায়, আকুয়া মোড়ল মসজিদে সকাল সাড়ে ৭টা ও ৮টায় ঈদের জামাত হবে।

রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয় জামাত হবে ঈদগাহে।

এছাড়া সকাল ৮টায় শহরের সাহেববাজার বড় রাস্তায়, টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে সকাল ৭টা ও ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল ৭টায় জামাত হবে।

রংপুরের এবার সকাল ৮টায় কোরবানি ঈদের প্রধান জামাত হবে জেলা মডেল মসজিদে। বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, একই সময় কেরামতিয়া মসজিদে হবে আরেকটি জামাত।

এছাড়া জেলার পাঁচ হাজার ৯০টি মসজিদে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

শরীয়তপুরে ছয় মাদকসেবী আটক

শরীয়তপুরের গোসাইরহাটে কোস্টগার্ড ও থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ছয় মা...

আজ টিভিতে যত খেলা দেখবেন

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান আজ (বুধবার) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে খেল...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা