জাতীয়

জাল টাকাসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ লাখ মূল্যমানের জাল টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। মঙ্গলবার (২০ জুলাই) অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশের কাছে তথ্য আসে কাজলার একতা ফলের মার্কেটে কিছু লোক জাল টাকাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার ওই মার্কেটে অভিযান পরিচালনা করে ডিবির ডেমরা জোনাল টিম। এরপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ২০ লাখ মূল্যমানের জাল টাকাসহ মিনারা বেগম ও রাসেল নামে ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা