জাতীয়

অতিরিক্ত ভাড়া-যানজট-বৃষ্টিতে ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ইদুল আজহা। তাই স্বজনদের সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করতে শেষমুহুর্তেও জনসমাগমপূর্ণ সদরঘাট লঞ্চ টার্মিনাল। কারও হাতে ব্যাগ, কারও মাথায় কিংবা পিঠে। কেউ কেউ শিশুসন্তানকে কোলে নিয়ে ঘণ্টার পড় ঘণ্টা দাঁড়িয়ে আছেন টার্মিনালে। রাস্তায় অসহনীয় জ্যাম, ভ্যাপসা গরম, অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। তারপরও রাজধানী ছাড়ছেন ঘরমুখো হাজার হাজার মানুষ।

এদিকে টার্মিনালে কিংবা লঞ্চে কোথাও কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। যাত্রীদের ভিড়ের কারণে নেই শারীরিক দূরত্বও। গাদাগাদি করে রাজধানী ছাড়ছেন ঘুরমুখো মানুষ। এতে করোনা ভাইরাসের সংক্রমণ ও নানা ভোগান্তির কথা জেনেও কয়েকগুণ বাড়তি ভাড়ায় ছুটছেন নিজ নিজ গন্তব্যে। ফলে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি রক্ষা হচ্ছে না কোথাও।

মঙ্গলবার (২০ জুলাই) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুরে দেখা যায়, ঈদ যাত্রার শেষে মুহুর্তে হাজার হাজার মানুষ গভীর রাত থেকেই জড়ো হতে থাকেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। অনেক যাত্রী আগেই লঞ্চে উঠে জায়গা দখল করে রাখছেন। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। কয়েকটি লঞ্চের অতিরিক্ত যাত্রী বোঝাই হলেও ঘাট ছেড়ে যায়নি। এদিকে হাতিয়া, বেতুয়া লাইনের লঞ্চ ঘাটে না পাওয়ায় পন্টুনে যাত্রীদের ভিড় আরও বেশি বাড়ে। কেউ কেউ ভিড় ঠেলে হন্যে হয়ে খুঁজছেন নির্দিষ্ট গন্তেব্যের লঞ্চ। এতে পন্টুনে মানা হয়নি স্বাস্থ্যবিধি। সেখানে মাস্ক ছাড়াই যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে।

এদিকে ঈদের বেশ কয়েকদিন আগে গ্রামে যেতে পারলেও ফেরা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন অনেকে। তারা বলছেন, ঈদের আগে লাখ লাখ মানুষ নানা কষ্ট আর ভোগান্তি নিয়ে ঢাকা ছাড়বে। ঈদের পরে একদিনের মধ্যে এতো মানুষ কীভাবে ঢাকায় ফিরবেন। ২৩ তারিখ থেকে ফের ‘লকডাউন’ শুরু হলে ঈদের পর দিন সবাই ফিরতে শুরু করবে। এতে বাস, লঞ্চ, ট্রেন ও ফেরিতে চাপ পড়বে। এমনিতেই করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্যেও মানুষ স্বাস্থ্যবিধি মানেন না। এখন বাড়ি আসা যাওয়ায় জনসমুদ্রের মধ্যে কীভাবে স্বাস্থ্যবিধি রক্ষা করে চলবো।

কয়েকটি লঞ্চের ভিতরে ঘুরে দেখা যায়, অনেক লঞ্চে নেই স্বাস্থ্যবিধির ব্যবস্থা। প্রবেশমুখে হ্যান্ডস্যানিটাইজার ছিটানোর নির্দেশ থাকলেও কর্তৃপক্ষের অবহেলায় তা হচ্ছে না। লঞ্চের ভেতরে যাত্রীরা একজনের গাঁয়ে লেগে আরেকজন বিছানা করছেন। অনেকের মুখে নেই মাস্ক। কেউ কেউ খোশগল্পে মেতে উঠেছেন। হকাররা ঝালমুড়ি, আম, আপেল, খেজুরসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে একজনের কাছ থেকে আরেকজনের কাছে গিয়ে বিক্রি করছেন। তাদের কারও মুখে নেই মাস্ক। হাত পরিষ্কার না করেই খাচ্ছেন কেউ কেউ।

এদিকে মঙ্গলবার (১৩ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে কঠোর ‘বিধি-নিষেধ’ শিথিল করায় ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে নৌযান পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। তবে, যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ২৩ জুলাই সকাল থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার ও অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।


সানিনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা