জাতীয়

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে কেনাকাটা

জাহিদ রাকিব

স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ঈদ উপলক্ষে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলেও ক্রেতা-বিক্রেতা নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। কেউ কেউ মুখের মাস্ক গলায় ঝুলিয়ে রেখেছেন। আবার মাস্ক ছাড়াই চলছে কেনাকাটা। দোকানপাট খোলায় তাতে হুমড়ি খেয়ে পড়েছে নানা বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ওভার ব্রিজের উপর দোকান সাজিয়ে বসেছেন হকার। ক্রেতাদের কারণে যাতায়াত করাই কঠিন।

মানুষ আর মানুষ। করোনাতেও কমছে না মানুষের স্রোত, ব্যস্ত কেনাকাটায়।

এ যেন অন্ধকার গুহা থেকে বের হচ্ছে মানুষ।

ফুটপাতে পোশাক কিনছেন এক তরুণী।

পোশাক ও কসমিটিকের দোকানে মানুষের ভিড়।

রোববার (১৮ জুলাই) রাজধানীর নিউ মার্কেট এলাকা ঘুরে এসব জনস্রোত লক্ষ্য করা গেছে। ফুটপাতগুলোতেও নেই তিল ধরার ঠাঁই। দেখে মনে হবে, দেশের জনগণ করোনা জয় করে ফেলেছেন। অথচ প্রতিদিনই যে মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন দুইশ’র অধিক, সেদিকে কারও ভ্রুক্ষেপ নেই। সংশ্লিষ্টরা মনে করছেন, সাধারণ জনগণের এমন দায়সারা কাণ্ডে করোনার সংক্রমণ ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা