জাতীয়

ক্যাটল স্পেশালে এলো ৮০০ গরু

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ের ক্যাটল স্পেশাল ট্রেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আট শতাধিক গরু ঢাকায় এসেছে। এতে সরকারের আয় হয়েছে সোয়া চার লাখ টাকার বেশি।

চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে নয়টি ওয়াগনে ৯৭টি গরু রোববার (১৮ জুলাই) সকাল আটটা পাঁচ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। সেখান থেকে ভাড়া বাবদ সরকারের আয় হয় ৬৮ হাজার ৩৮০ টাকা।

পরে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬টি গরু ও ২০টি ছাগল বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ তিন লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে। তিন ট্রেনে ভাড়া বাবদ সরকারের আয় হয়েছে চার লাখ ৩৫ হাজার ৩৮০ টাকা।

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধায় বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে আরও একটি স্পেশাল ট্রেনের আজ ঢাকায় আসার কথা রয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা