জাতীয়

ট্রেনে ঢাকায় আসছে কোরবানির পশু

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন সার্ভিসের মাধ্যমে ঢাকায় আসতে শুরু করেছে কোরবানির পশু। রেলওয়ের আওতায় রোববার (১৮ জুলাই) থেকে এই সার্ভিস শুরু হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সবশেষ ক্যাটল স্পেশাল ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনটি পণ্যবাহী ট্রেনে করে প্রায় ৯০০টি কোরবানির পশু ঢাকায় এসেছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে শনিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। এ ছাড়াও আজ ভোরের দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেন কমলাপুরে এসে পৌঁছায়। সেই ট্রেনে ১০০ গরু ছিল। আর দেওয়ানগঞ্জ থেকে আরেকটি ক্যাটল ট্রেন এসে কমলাপুরে পৌঁছায়। সেটিতেও ৪০০ গরু আনা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ট্রেনে ৯০০ গরু ঢাকায় এসে পৌঁছেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রেনে সর্বোচ্চ ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাচ্ছে। এর পাশাপাশি খুলনা থেকেও ঢাকায় পশু পরিবহনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবসায়ীদের আগ্রহ থাকলে সেখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে।

উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, জামালপুর ও ময়মনসিংহ থেকে তিনটি ট্রেনে আট শতাধিক গরু ও দুই শতাধিক ছাগল ঢাকায় আসে। ঢাকায় আনতে গরুপ্রতি খরচ পড়ছে ৫৮০ টাকা। আর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ভাড়া লাগছে ২৯৬ টাকা।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা