জাতীয়

বিদেশগামী শ্রমিক ও শিক্ষার্থীর টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক: মহামারির মধ্যে যেসব শ্রমিক ও শিক্ষার্থী বিদেশে যাবেন, তাদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ রাজধানীর সাতটি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে।

বুধবার (৭ জুলাই) ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক আশরাফুল আলম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আজ থেকে টিকা দেয়ার কার্যক্রম শুরু করেছি।

বাকি হাসপাতালগুলো হলো- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনিস্টিউট হাসপাতাল, ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

আশরাফুল আলম বলেন, এখানে শুধুমাত্র সৌদি আরব, কুয়েত ছাড়া অন্যদেশের প্রবাসী শ্রমিক ও বিদেশগামী শিক্ষার্থীরা এ টিকা নিতে পারবেন। তবে এর আগে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হয়ে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আসতে হবে।

সরজমিনে দেখা গেছে, পূর্বের নিবন্ধন করেছে কিন্তু টিকা দিতে পারেনি যারা, তারাসহ প্রবাসী শ্রমিক, শিক্ষার্থী, চিকিৎসক সকলকেই টিকা নিতে দেখা গেছে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক বলেন, ঢামেক হাসপাতালে বুধবার সিনোফারম টিকা দেওয়া হয়েছে ১৩০ জনকে। ও ফাইজারের টিকা দেওয়া হয়েছে ২৮৮ জনকে।

তিনি বলেন, এখানে এই দুই ধরনের বাইরেও পূর্বে নিবন্ধিত বাদ পড়াদেরও টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীরা আগের মতোই নিবন্ধিত হয়ে টিকা নিতে পারবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা