জাতীয়

দ্বিতীয় দিনে রাজধানীতে ৩২০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনেও রাজধানীতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। এসময় বিনাকারণে বাসা থেকে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সশুক্রবার (২ জুলাই) সকাল থেকে রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, লকডাউননের নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ার দায়ে সর্বাত্মক বিধিনিষেধের ২য় দিনে ৩২০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা ২০৮ জনকে।

অন্যদিকে নিয়ম ভেঙে রাস্তায় বের হওয়ায় ডিএমপির ট্রাফিক বিভাগ ৬৮টি গাড়িকে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করছে।

বিধিনিষেধের ১ম দিন (১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অনেককে জরিমানা ও মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সাননিউউ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা