জাতীয়

দরিদ্র জনগোষ্ঠীর লকডাউন ভীতি

জাহিদ রাকিব

বিক্রি নেই। তবে খরচ তো কমে না। নিজের জমানো ও কিছু ঋণ করা টাকায় ছোট চায়ের দোকান। রিক্সাচালক স্বামী ছেড়ে গেছে বহু আগে। করোনা আর কয়েকদিন পর পর লকডাউনে মাথায় ঝুলছে ঋণের বোঝা। এই নিয়ে অভাব আর নিজের কষ্টের কথা বললেন কড়াইল বস্তিতে চায়ের দোকানি ময়না বেগম।

তিনি বলেন, সরকার আবার লকডাউন দিয়ে আমাদের আয় রোজগার বন্ধ করে দিয়েছে।

ময়না বেগমের বাড়ি ময়মনসিংহ জেলার নালিতাবাড়িতে, ১৬ বছর ধরে তিনি কড়াইল বস্তিতে বসবাস করেন। ময়না বেগম আগে মানুষের বাসাবাড়িতে কাজ করতেন। কয়েক বছর যাবত করছেন দোকান। ৫ বছর আগে কড়াইল বস্তিতে আগুনে পুড়ে নিঃস্ব হয়েছিলেন একবার, এরপর নানা শারীরিক জটিলতায় কয়েক বছর ধরে চায়ের দোকান করছেন তিনি। নাম সততা স্টোর।

কিন্তু এখন বিপত্তি বাধে করোনায় লকডাউনে, দোকান আর বাসাভাড়া মিলিয়ে ৮ হাজার টাকা, প্রতিদিন কারেন্ট বিল ৬০০ টাকা, গ্যাস বিল দৈনিক ৫০ টাকা করে দিতে হয়। আগে বেচা-কেনা যা হতো, এখন তার অর্ধেকও হয় না। কিন্তু কয়েক দফায় লকডাউনে এখন জীবন বাঁচানো শত দায়।

তিনি বলেন, আগে ভাবতাম মানুষ কিভাবে রাস্তায় নামে, কিন্তু এখন বুঝি ক্ষুধার ঠেলায় মানুষ রাস্তায় নামে। কয়দিন পর আমাকেও নামতে হবে। আমাদের করার কিছু নেই। ময়না বেগমের এক মেয়ে।

ময়না বেগম বলেন, এখনো দিনের বাজার করি নাই। বাজার করার মত টাকাও নাই, আর অন্যদিকে সরকারের কোন সহযোগিতা পাই না।

করোনা সংক্রামণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে সারাদেশে ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। আর এই কঠোর বিধিনিষিধে ময়না বেগমের মত অবস্থা কড়াইল বস্তির নৌকার ঘাটের ভাঙারি দোকানের রঞ্জু মিয়ারও। রঞ্জু মিয়া প্রতিদিন এলাকা ঘুরে ভাঙারি কিনেন, আর সেই সময় দোকান সামলান তার স্ত্রী জামালপুরের মেয়ে আবেদা বেগম (৩০)।

সাননিউজের সাথে কথা হয় তাদের। আরও একজনের নাম আবেদা বেগমের। তিনি আক্ষেপের সুরে বলেন, আগে অনেক টাকার মাল কিনতেন ও বিক্রি করতেন। এখন লকডাউনের কারণে ভয়ে ভয়ে দোকান খুলতে হয়, কখন পুলিশ এসে দোকান বন্ধ করে দেয়। আর এইভাবে কি করে সংসার চালাবো। আবেদা বেগম বলেন, সরকারের উচিত লকডাউনের আগে আমাদের খাবারের ব্যবস্থা করা।

কড়াইল বস্তির আরেক বাসিন্দা আব্দুর রাজ্জাক আগে বেসরকারি একটি কোম্পানিতে পরিচন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।তিনি বলেন, সরকার ঘোষিত লকডাউনে চাকরি হারিয়েছেন তিনি। এখন বেকার হয়ে তিনি অন্যের চায়ের দোকানে কাজ করেন। হতাশার সুরে বলেন, সরকারের একটু সহযোগিতা পেলে খুব উপকার হতো। কঠোর লকডাউনে এমন অসহায়ত্বের গল্প শুধু কড়াইল বস্তিবাসীর নয়, ঢাকা শহর জুড়ে নিম্ন আয়ের মানুষের গল্প অনেকটা একই রকম।

সমাজবিজ্ঞানীরা মনে করেন, দেড় বছর ধরে চলমান মহামারি করোনা আর করোনা সংক্রামণ রোধে সরকারের লকডাউনে অনেকে চাকরি হারিয়েছেন। ২০১৯ সালের শেষের দিকে যে দারিদ্রতার হার ছিলো ২০ শতাংশ, আর সেটা এখন বেড়ে ৪০-৪১ শতাংশ হয়ে গেছে। তারা মনে করেন, কয়দিন পর পর লকডাউনে গরীব মানুষের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।

নতুন করে লকডাউনে চাপ নেয়ার মত ক্ষমতা নেই নিম্ন আয়ের মানুষের। সরকারের উচিত লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা