জাতীয়

ফুলের টব থেকে কোটি টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের টবের ভেতর থেকে কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) ভোরে সৌদি আরব থেকে ফেরা এক যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ জব্দ করে তাকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

যাত্রীটির নাম জসিম মিয়া। বাড়ি নরসিংদী জেলায়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, তাকে এরইমধ্যে গ্রেফতার দেখানো হয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, ভোর সাড়ে ৪ টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল গেট এলাকায় যাত্রী জসিমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে শুল্কযুক্ত পণ্য থাকার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন। পরে তার গজ ও ফুলের টব স্ক্যানিং মেশিনে তোলা হলে দেখা যায়, ধাতব বস্তু আছে এতে।

এ সময় বিমানবন্দর কাস্টমস হলে সব গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি করে ফুলের টবে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণবার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ৬০০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য এক কোটি ছয় লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. মারুফ হোসেন জানান, বৃহস্পতিবার জেদ্দা থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে রাত ২টা ৪৫ মিনিটে বিমানবন্দরে এসে আবতরণ করেন জসিম মিয়া। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল গেট এলাকায় তাকে চ্যালেঞ্জ করেন কাস্টমস কর্মকর্তারা।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা