জাতীয়

ছয় দিন পর সংসদের বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক : ছয় দিন বিরতির আবারও শুরু হয়েছে সংসদের বৈঠক। সোমবার (১৪ জুন) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এর আগে গত ৭ জুন সংসদের চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হওয়ার পর বৈঠক মুলতবি করা হয়।

সোমবার বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন হয়। গত ২ জুন কঠোর স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের ১৩তম ও বাজেট অধিবেশন শুরু। দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ আঘাত করেছে, শনাক্ত হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন)। করোনার এই উদ্বেগজনক পরিস্থিতি মাথায় রেখে অধিবেশন উপলক্ষে ৫৬টি প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।

সেদিন অধিবেশন শুরু হওয়ার পরদিন মহামারি করোনার কারণে আরেকটি অনাড়ম্বর বাজেট উত্থাপন হয় জাতীয় সংসদে। এমনকি সব এমপিও সংসদে যেতে পারেননি। সেখানে উপস্থিত ছিলেন মাত্র ১৭০ জনের মতো এমপি। কারোনার জন্য দূরত্ব বজায় রাখতে এই ব্যবস্থা। আর সব মন্ত্রী-এমপিদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে সংসদে প্রবেশ করতে হয়েছে। দেখাতে হয়েছে করোনা নেগেটিভ সনদ। সেদিন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন। নতুন অর্থবছরের বাজেট গত অর্থবছরের তুলনায় ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি।

সংসদের আজকের বৈঠকে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা