জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় মুসা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুন) রাতে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক বরগুনা পাথরঘাটা উপজেলার সগির মিয়ার ছেলে। তিনি মধ্যবাড্ডার পাঁচতলা এলাকায় থাকতেন। একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন।

তিনি জানান, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তার হাত থেকে ছিটকে পড়া মোবাইল ফোনের মাধ্যমে নিহত যুবকের নাম-পরিচয় শনাক্ত করা হয়।

মরদেহ এখনও পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা