জাতীয়

বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা পাকিস্তানে

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ বিশ্বের ২৬ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান।

দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার শনিবার (১২ জুন) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের খবর।

দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় পাকিস্তান বিভিন্ন দেশকে ৩ ক্যাটেগরিতে ভাগ করে তালিকা করেছে।

তিনি বলেছিলেন, ‘এ’ ক্যাটেগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তানে আসা ভ্রমণকারীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। ‘বি’ ক্যাটেগরির দেশগুলোর ভ্রমণকারীদের ভ্রমণ শুরুর আগের ৭২ ঘণ্টার মধ্যে অবশ্যই করোনার পিসিআর নেগেটিভ টেস্টের সার্টিফিকেটের প্রয়োজন হবে।

এছাড়া ‘সি’ ক্যাটেগরিতে যেসব দেশ রয়েছে; সেই দেশগুলোর ভ্রমণকারীরা পাকিস্তানে আসতে পারবেন না। তবে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের নির্দেশনা মেনে ‘সি’ ক্যাটেগরিভুক্ত দেশগুলোর নির্দিষ্ট কিছু মানুষ পাকিস্তান ভ্রমণ করতে পারবেন।

যে ২৬ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ, টোবাগো ও উরুগুয়ে।

করোনা ভাইরাস মহামারি বৃদ্ধি পাওয়ায় এসব দেশকে ‘সি’ ক্যাটেগরির অন্তর্ভুক্ত করে নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এনসিওসি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা