জাতীয়

ভারত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভারতের সঙ্গে ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। সীমান্ত বন্ধ থাকলেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে। রোববার (১৩ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানিয়েছিলেন।

তিনি জানান, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। আপাতত চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বন্ধ রেখেছি, বাকি পাঁচটি বন্দর দিয়ে আটকাপড়া বাংলাদেশিরা শর্ত মেনে দেশে ফিরতে পারবে।

গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। এর মেয়াদ ৯ মে শেষ হয়। আবার নতুন করে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ১৪ দিন বাড়ানো হয়, যা গত ২৩ মে শেষ হয়।

এরপর সীমান্ত বন্ধের মেয়াদ আরও আটদিন বাড়ানোর পর ফের ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। যা সোমবার (১৪ জুন) শেষ হওয়ার কথা ছিল। এরমধ্যেই আবার বন্ধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা