জাতীয়
মালয়েশিয়ায় অর্থ পাচার

৩৬ জনের তালিকা দুদকে

নিজস্ব প্রতিবেদক : কানাডার পর এবার মালয়েশিয়ায় বাংলাদেশিদের টাকা পাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। ‘মালয়েশিয়ায় সেকেন্ড হোম’ করা ১৫ রাজনীতিকসহ ৩৬ জনের নামের তালিকা হাতে এসেছে দুদকের। যে তালিকায় নাম রয়েছে বর্তমান ও সাবেক এমপি; তাদের পরিবার, রাজনীতিক দলীয় কর্মী থেকে ব্যবসায়ীদের।

কানাডার টরন্টো থেকে ২৫ কিলোমিটার দূরে হেয়ারউড রোডে ১২ কোটি টাকায় শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে কেনা বাড়ির সূত্র খুঁজতে গিয়ে ‘বেগমপাড়ার’ সাথে পরিচিত হয় বাংলাদেশ। সে সূত্র ধরে অবৈধ সম্পদ অর্জনের খোঁজে বিদেশে সেকেন্ড হোম বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে অর্থ লগ্নিকারীদের তথ্য চেয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ ১০ দেশে ৫০টির বেশি চিঠি পাঠিয়েও কোনো উত্তর পায়নি দুর্নীতি দমন কমিশন।

সম্প্রতি এক চিঠির প্রতি উত্তরে মালয়েশিয়ায় ৩৬ জনের সেকেন্ড হোমের তথ্য হাতে পেয়েছে দুদক। এর মধ্যে ১৫ জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মীর পাশাপাশি ৫ জন ব্যবসায়ী, একজন সচিব ছাড়া আরও ১৫ ব্যক্তি রয়েছেন। যার বেশিরভাগই পাচারকৃত অর্থ বাণিজ্যিক ওভার ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র বলছে, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইউনিটের অধীনে বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যোগাযোগ হয় সেই অ্যাডমন্ড গ্রুপের। তাদের শর্ত অনুযায়ী সব তথ্য জনসম্মুখে প্রকাশ করা যাবে না।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে এই দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংকের অর্থনীতিক গোয়েন্দা ইউনিট। তাই অর্থ পাচার রোধে সরকারই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলে মনে করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক বলেন, অর্থ পাচারের মামলা করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। আমাদের দেশে সমন্বয়ের যে বিষয়টা এটার অভাব রয়েছে। মূলত একজন ডেপুটি গর্ভনরের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ ব্যাংকের অর্থনীতিক গোয়েন্দা ইউনিট আর দুদক এদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। অর্থ পাচারের বিষয়ে দূতাবাসের কাছেই তথ্য পাওয়া যায়। আর কেন্দ্রিয় ব্যাংকের গোয়েন্দা ইউনিট ভাল করেই জানে কিভাবে অর্থপাচারকারীদের তথ্য পাওয়া যায়।

দুদক এখন পর্যন্ত বিদেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩৯ জনের বিভিন্ন ব্যাংক হিসাব ও সম্পদ ফ্রিজ করেছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা