জাতীয়

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারী থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- মো. নাসির মোল্লা ওরফে রতন (২১), মো. সুজন(১৯), মো. সোনা মিয়া (৩২) ও অমিত রবি দাশ (২০)। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

বুধবার (০৯ জুন) বিকালে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওয়ারী থানার অফিসার সিনেমা হল এবং বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ স্থানীয় কিশোর গ্যাংয়ের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা স্থানীয়ভাবে মোল্লা গ্রুপ ও সোনা গ্রুপের সদস্য হিসেবে পরিচিত। এসময় তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার চাকু, ১টি চাপাতি, ১টি ছুরি, ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই কিশোর অপরাধীরা বিভিন্ন স্থানে পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থসহ মূল্যবান সামগ্রী ডাকাতি করে দ্রুত পালিয়ে যেত।

এছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সাথে জড়িত।

এছাড়া তারা নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখতে অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়াতো বলে জানা যায়। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা