জাতীয়

বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা ১৩৭

সান নিউজ ডেস্ক : বসবাসযোগ্য শহর হিসেবে ধীরগতিতে হলেও উন্নতি হচ্ছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার। বিশ্বের ১৪০টি শহরের মধ্যে চলতি বছর এর অবস্থান ১৩৭তম। এর আগে ২০১৯ সালে এই সূচকে ঢাকার অবস্থান ছিল ১৩৮তম এবং তার আগের বছর ২০১৮ সালে ঢাকা অবস্থান করছিল ১৩৯তম স্থানে।

বসবাসযোগ্যতা ও নাগরিক সুবধিাগত দিক থেকে বিশ্বের প্রধান শহরগুলোর অবস্থান বিষয়ক জরিপকারী প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) তাদের সাম্প্রতিক প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানিয়েছে।

স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো এই ৫ টি ক্যাটগরির ওপর ভিত্তি করে প্রতিবছর বিশ্বের ১৪০ টি প্রধান শহরের ওপর জরিপ চালিয়ে থাকে ইআইইউ। গত বছর করোনা মহামারি ও বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারি থাকায় জরিপের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে পারেনি ইআইইউ, এ কারণে ২০২০ সালে প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।

বিভিন্ন দেশে চলা বৈশ্বিক প্রকল্প, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলো থেকে তথ্য সংগ্রহ করে সংস্থাটি। সেই অনুযায়ী, চলতি বছর এই ৫ ক্যাটাগরির মধ্যে স্থিতিশীলতায় ৫৫ পয়েন্ট, স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক ৭ পয়েন্ট, সংস্কিতি ও পরিবেশগত অবস্থায় ৩০ দশমিক ৮ পয়েন্ট, শিক্ষা ক্যাটাগরিতে ৩৩ দশমিক ৩ পয়েন্ট ও অবকাঠামো ক্যাটগরিতে ২৬ দশমিক ৮ পয়েন্ট পেয়েছে ঢাকা।

২০১৯ সালে ৫ ক্যাটাগরির মধ্যে স্থিতিশীলতায় ঢাকার প্রাপ্ত পয়েন্ট ছিল ৫৫, স্বাস্থ্যসেবায় ২৯ দশমিক ২, সংস্কৃতি ও পরিবেশে ৪০ দশমিক ৫, শিক্ষায় ৪১ দশমিক ৭ এবং অবকাঠামোতে ২৬ দশমিক ৮।

তার আগের বছর ২০১৮ সালে স্থিতিশীলতায় ৫৫ পয়েন্ট, স্বাস্থ্যসেবায় ২৯ দশমিক ২, সংস্কৃতি ও পরিবেশে ৪০ দশমিক ৫, শিক্ষায় ৪১ দশমিক ৭ এবং অবকাঠামোগত অবস্থায় ২৬ দশমিক ৮ পয়েন্ট পেয়েছিল ঢাকা।

ইআইইউ-এর চলতি বছরের সূচকে ঢাকার পাশে অবস্থানকারী উপমহাদেশের একমাত্র শহরটির নাম করাচি। চলতি বছর পাকিস্তানের সাবেক রাজধানী ও প্রধান এই শহরটি ১৩৪তম অবস্থানে আছে। এই তালিকার সর্বনিম্ন বা ১৪০ তম শহরটি হলো যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার রাজধানী দামেস্ক।

২০২১ সালের সূচকে বিশ্বের বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে শীর্ষে আছে নিউজিল্যান্ডের অন্যতম প্রধান শহর অকল্যান্ড। দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। তৃতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহর। চতুর্থ অবস্থানে আছে নিউজিল্যান্ডের রাজধানী শহর ওয়েলিংটন।

২০১৮ ও ১৯ সালে বিশ্বের বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে শীর্ষে ছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। তবে এবারের সূচকে শীর্ষ দশের মধ্যেও নেই এই শহরটি।

প্রতিবেদনে ইআইইউ-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘করোনা মহামারি বৈশ্বিক বসবাস পরিস্থিতকে প্রায় উল্টেপাল্টে দিয়েছে। আমাদের পর্যবেক্ষন বলছে, মহামারি পূর্বের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতিতে বিশ্বর প্রতিটি শহরের বসবাসযোগ্যতার মান কমেছে এবং এখনও কমছে। বিশেষ করে, ইউরোপের শহরগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটি প্রকট হয়ে উঠেছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা