জাতীয়
করোনাভাইরাস

ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক এ মহামারির বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি অনুসন্ধান করে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য জানিয়েছে।

গত বছর করোনা প্রাদুর্ভাবের পর মাঝে পরিস্থিতির উন্নতি ঘটলেও এখন ভারতের ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ সীমান্তের জেলাগুলোতে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে শ্রেণিভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে।

মোট ৬১টি দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশসহ এই তালিকায় থাকা ঝুঁকিপূর্ণ দেশগুলোতে মার্কিন নাগরিকদের ভ্রমণ করতে নিষেধ করেছে সংস্থাটি। তবে জরুরি প্রয়োজনে টিকা নেয়ার পর এসব দেশে ভ্রমণ করতে বলা হয়েছে।

সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা দেশগুলো হলো- এশিয়া মহাদেশের বাহরাইন, ইরাক, কুয়েত, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেন। এছাড়া ইউরোপের ফ্রান্স ও যুক্তরাজ্যও রয়েছে তালিকায়।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর বিশ্বের অধিকাংশ দেশই বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। সম্প্রতি বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় আবার বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ চালু করছে। এমতাবস্থায় মার্কিন নাগরিকদের এই পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশে করোনাভাইরাসে বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছে আট লাখ ১৭ হাজার ৮১৯ জন। এই রোগে মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৪৯ জনের। অন্যদিকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৭০ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান। ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৭৬ হাজার মানুষের। দেশটিতে এখনও অনিয়ন্ত্রিত করোনাভাইরাস।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা