ফাইল ছবি
জাতীয়

সংক্রমণ ৫ শতাংশে না আসা পর্যন্ত বিধিনিষেধ চলবে

সাননিউজ ডেস্ক: করোনাভাইরাসের বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ‘সংক্রমণ ৫ শতাংশে না পৌঁছানো পর্যন্ত এটি অব্যাহত থাকবে। তবে সেটিও পর্যবেক্ষণ নির্ভর থাকবে।’

রবিবার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জসহ আরও ৫টি সীমান্তবর্তী জেলায় লকডাউনের পরামর্শও এসেছে কমিটি থেকে, সেটি বিবেচনা করা হবে। এ ছাড়া আরও ৪ জেলা বিশেষ করে সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর এমনকি যশোরের কথাও শোনা যাচ্ছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, অবশ্যই জীবন-জীবিকার ক্ষতি না করে পরামর্শক কমিটির এসব সুপারিশ বাস্তবায়ন করা হবে। বর্তমানে সংক্রমণ ৮ থেকে ৯ শতাংশের দিকে। অর্থাৎ পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে বলে আশা করছি।

তিনি আরও জানান, বিধিনিষেধ একবারে স্থগিত নাকি ধাপে ধাপে করা হবে, সে বিষয়ে বাস্তবতা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

ফরহাদ হোসেন জানান, আপনরা ইতোমধ্যেই জেনে গেছেন যে, সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী ১৪ দিনের জন্য। বর্তমানে ভারতের সঙ্গে ৩৬টি জেলার সীমান্ত রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা