জাতীয়

আবারও বাড়লো সীমান্ত বন্ধের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারিতে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরেক দফা বাড়িয়েছে সরকার। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ জুন পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে।

রোববার (৩০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে গতকাল শনিবার সিদ্ধান্ত হয়েছে, আরও ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধের মেয়াদ বলবৎ থাকবে। বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের ভারত থেকে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, ভারতের করোনার পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। তবে দেশটিতে আটকাপড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম ছিল তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের শর্তে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়।

এক্ষেত্রে প্রথম দফায় ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা পান বাংলাদেশিরা। পরবর্তী সময়ে অবশ্য দর্শনা, হিলি ও সোনামুখী বন্দর তিনটি দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরার সুযোগ দেয় সরকার।

তবে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশাচালককে তুলে নিয়ে দুই দিন শিকল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা